1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

 

জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি করা হয়েছে। মঙ্গলবার দিনভর হাওরে আগত পর্যটক ও স্থানীয় জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিলি করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’।

‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান সংগঠনের পক্ষে দিনভর হাওরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন। এসময় সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বাদশাহ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টাঙ্গুয়ার হাওরকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং ২০০০ সালের জানুয়ারিতে জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে পর্যটক, হাউসবোট মালিক ও স্থানীয়দের সচেতন করতে নিয়মিত প্রচারপত্র বিলি করা হচ্ছে।

“হাওর বাঁচলে বাঁচবো আমরা” স্লোগানে এই প্রচারপত্রে প্লাস্টিক বর্জ্য না ফেলা, উচ্চ শব্দে সাউন্ডবক্স না বাজানো, পরিযায়ী পাখি শিকার বন্ধ এবং হিজল-করচ গাছ রক্ষায় নির্দেশনাবলী থাকছে এ প্রচারপত্রে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর