1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে মধ্যনগর থানার পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পঠিত

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাআবাহিনীর বিশেষ অভিযানে মধ্যনগর থানায় কর্মরত এক পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি গ্রামের নান্টু সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার (৩২) এবং শেরপুর জেলার নকলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী (২৯)। সম্রাট আলী বর্তমানে মধ্যনগর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার চাকরির বয়স প্রায় ৮ বছর ৮ মাস বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শরিশ্যাম গ্রামের রানা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, এক পুরিয়া হিরোইন, হিরোইন বিক্রির হিসাব সংক্রান্ত দুটি রেজিস্টার, হিরোইন মাপার দুটি ডিজিটাল ওজন মেশিন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর