
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা শিবিরের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার তাজপুর কদমতলা থেকে ২ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে ৫ কিলোমিটার দূরে উসমানপুর বাজারে গিয়ে শেষ হয়।
দৌড় প্রতিযোগিতা শেষে উপজেলা শিবির সভাপতি ইশরাক আহমদ ফাহিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি রাব্বিল আহমদ শামীম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পশ্চিম শাখার কলেজ ও প্রচার সম্পাদক আবু তাহের চৌধুরী, সাবেক জেলা অফিস সম্পাদক বেলায়েত করিম সুজন। উপস্থিত ছিলেন সাবেক থানা দায়িত্বশীল ডাঃ আবু জাফর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রেদওয়ান খান, যুব জামায়াতের উপজেলা সেক্রেটারি রায়হান আহমদ, তাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আলিম রাজ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলী হায়দার, উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক খায়রুল হান্নান তারেক,উসমানপুর ইউনিয়ন এর সভাপতি সাইফুর রহমান নাঈম, দয়ামীর ইউনিয়ন সভাপতি আবু তাহের ফাত্তাহ, তাজপুর ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মাহিন, সাদিপুর ইউনিয়ন সভাপতি জামিল আহমদ,উমরপুর ইউনিয়ন সভাপতি হাফেজ নাঈম আহমদ, বুরুঙ্গা ইউনিয়ন সভাপতি ফেরদৌস আহমদ, শিবির নেতা মাহফুজুর রহমান, জুবায়ের আহমদ,সিদ্দিকুর রহমান,নাহিদ আহমদ,মাহমুদুল হাসান, জুনেদ আহমদ, সাইফ আহমদ চৌধুরী প্রমুখ।