1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে ১১দলীয় জোট সমর্থিত প্রার্থী খেলাফত মজলিসের দেয়াল ঘড়ির সমর্থনে শেষ প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্টিত

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সেলিম মাহবুব।।

ছাতক-দোয়ারাবাজার ২২৮, সুনামগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী খেলাফত মজলিস মনোনীত মাওলানা আব্দুল কাদির’র দেয়াল ঘড়ির সমর্থনে বৃহস্পতিবার বিকেলে ছাতক পৌর শহরের মন্ডলীভোগ লাল মসজিদ প্রাঙ্গন থেকে এক বিশাল মিছিল ছাতক শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক শেষ নির্বাচনী সমাবেশ অনুষ্টিত হয়। নির্বাচনী সমাবেশে সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন’র সভাপতিত্বে ও খেলাফত মজলিস নেতা ফারুক আহমদ’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা আব্দুল কাদির, এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, জেলা সহ-সভাপতি, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী বোর্ডের প্রধান সম্মনয়ক মাওলানা আকিক হোসাইন, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মইনুল হোসেন, ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, জেলা খেলাফত মজলিসের সমাজ কল্যাণ সম্পাদক ফারুক আহমদ রাজুসহ দেয়াল ঘড়ির সমর্থক, নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগন সাথে নিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই, আগামী ১২ ই ফেব্রুয়ারী দেয়াল ঘড়ি প্রতিকে ভোট দেওয়ার জন্য ছাতক-দোয়ারা উপজেলাবাসীর প্রতি আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর