
লাখাইর পল্লিতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বামৈ সিদ্দিকিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এঘটনা ঘটলে দ্রুত পুলিশ লাখাই থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র এসআই আখতাররুজ্জামান এবং এসআই মানিক সাহা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালায়, একপর্যায়ে লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনা সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানা যায়, উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের পূর্ব পাড়া গ্রামে জমি ভরাট ও পানি নিস্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র ওই গ্রামের মৃতঃ আব্দুস ছোবাহানের পুত্র আব্দুল কাদিরএবং একই গ্রামের মুহিবুল আলমের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সুত্রপাত ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি (তদন্ত) কৃষ্ণচন্দ্র মিত্র জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।