1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজ বাউল সম্রাট শাহ আব্দুল করিম-এর জন্মদিন

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

 

বাউল সম্রাট শাহ আব্দুল করিম-এর জন্মদিন আজ। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি। কিংবদন্তি এই বাউল ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর পিতা ইব্রাহিম আলী ও মাতা নাইওরজান।

দারিদ্রতার কষাঁঘাতে জীবন সংগ্রামের মধ্যদিয়ে বেড়েওঠা এই সাধকের সঙ্গীত সাধনা শুরু শিশুকাল থেকে। একতারা ছিল তাঁর নিত্যসঙ্গি। জীবন কেটেছে সাদাসিধে। কিংবদন্তি এই বাউল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও দারিদ্র্যতা তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তাঁর লিখা ও সুরে রয়েছে ১৬শ অধিক গান।

কোন মেস্তুরি নাও বানাইছে/আগে কি সুন্দর দিন কাটাইতাম, বন্ধে মায়া লাগাইছে/গাড়ি চলে না, আমি কূলহারা কলঙ্কিনী/কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু/বসন্ত বাতাসে সইগো, আইলায় না আইলায় নারে বন্ধু/মহাজনে বানাইয়াছে ময়ুরপংখী নাও, আমি বাংলা মায়ের ছেলেসহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা শাহ আব্দুল করিম।

বাউল সম্রাটপুত্র শাহ নুরজালাল রবিবার দুপুরে এ প্রতিবেদককে জানিয়েছেন, জন্মবার্ষিকী উপলক্ষে এ বছর বৃহৎ পরিসরে বাউল অনুষ্টানের আযোজন করা হয়নি। তবে, ছোট পরিসরে বাউল স্মরণে গানের জলসা বসবে আজ রাতে।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর