1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

শিশু মনসুরা হত্যার বিচার দাবিতে রাস্থায় নামলো গর্ভধারনী মা – দৃষ্টান্তমুলক শাস্তির দাবি।

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

 

লাখাইয়ে শিশু মনসুরার নৃশংস হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে কালাউক এলাকা।
গতকাল মঙ্গলবার বিকেলে লাখাই উপজেলা প্রশাসনিক চত্তরের গেইট প্রাঙ্গণে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্মের প্রতিধ্বনি’ এর উদ্যোগে শিশু মানসুরার হত্যাকারীদের দ্রুত বিশাল মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
প্রজন্মের প্রতিধ্বনির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক মিলনের সভাপতিত্বে এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পারভেজ হাসান ও রাকিব আহমেদ এর যৌথ সঞ্চালনায় ” আমরা সবাই মনসুরার ভাই, শিশুদের নিরাপদ শৈশব চাই”এই শ্লোগানকে সামনে রেখে বক্তাগন দ্রুত এমন নৃশংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জন্য প্রশাসনের প্রতি আহবান জানান, মানববন্ধনে অংশ নেওয়া নিহতের মা ও বোন এমন অপরাধরোধে দ্রুত পদক্ষেপ এভং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, এসময় তাতের আৎচিৎকারে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আলহাজ্ব ফারুক আহমেদ, আব্দুল আজিম, তাউস মিয়া, মাহমুদুল হাসান পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, মনসুরার খুনি ও ধর্ষকদের কোনো ক্ষমা নেই।
অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল আজাদ ভূঁইয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর