1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মন্ত্রী নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই -আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। অতীতে জনগণের সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনেই আমি এ পর্যায়ে এসেছি উল্লেখ করে তিনি আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
আজ (বৃহস্পতিবার) সিলেট সার্কিট হাউজে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিজ সংসদীয় এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং দলীয় নির্বাচনী ইশতেহারেও প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু করা হবে।’
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটের সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুসহ জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
এসময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ সিলেট জেলা ও মহানগরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর