1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাতৃ ভাষাকে সর্বত্র গুরুত্ব দিতে হবে। এম পি ডা. সাখাওয়াত হাসান জীবন

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

 

হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, পৃথিবীতে বহু জাতি রয়েছে, বহু ভাষাও রয়েছে।

কিন্তু বাংলা ভাষার জন্য আব্দুস সালাম, আব্দুল
জবার,আবুল বরকত ও মোঃ রফিকরা মাতৃভাষার জন্য পৃথিবীর প্রথম বীর হিসেবে প্রাণ দিয়েছিলেন। দেশের তরে যারা প্রাণ বিসর্জন দেন তারা শহীদ। সেইসব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি রক্ত দিয়ে কেনা মাতৃভাষা বাংলাকে শুদ্ধরূপে লেখতে, পড়তে ও বলতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি সময় করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে বসব। তাদের কথাগুলো শুনব। আমি চাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সমস্যাগুলো চিহ্ন করে দ্রুত সমাধান করার চেষ্টা করব।

জন মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে
প্রত্যেক কর্মকর্তাকে স্বীয় দায়িত্ব সঠিকভাবে গুরুত্তের সাথে পালন করতে আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক,
অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বুরহান আহমদ, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান,

জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাংবাদিক শেখ নুরুল ইসলাম,

কাউছার উদ্দিন রাসেল ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এদিকে শুক্রবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বানিয়াচং থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বানিয়াচং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর