লাখাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ। বৃহস্পতিবার বেলা ১১টায় লাখাই উপজেলা সভাকক্ষে ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -৩এর সাংসদ আলহাজ্ব মোঃ জি কে গউছ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, লাখাইথানা পুলিশের প্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন সেই সাথে উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
লাখাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে লাখাই উপজেলার
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ।
বৃহস্পতিবার বেলা ১১টায় লাখাই উপজেলা সভাকক্ষে ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -৩এর সাংসদ আলহাজ্ব মোঃ জি কে গউছ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, লাখাইথানা পুলিশের প্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন সেই সাথে উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।