1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সরকার দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে—- পানিসম্পদ মন্ত্রী

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষের খোঁজ খবর রাখছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শনকালে এসব কথা বলেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ফসল রক্ষা বাঁধ খুব গুরুত্বপূর্ণ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয় এই প্রকল্প তদারকি করে। প্রতিবছর বাঁধ নির্মাণ যেন দুর্নীতি মুক্ত হয় সেই দিকে সরকার সবচেয়ে বেশি নজরদারি রাখবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি-অনিয়ম হয়েছে। ভবিষ্যতে যেন না হয় সেজন্য আমরা জিরো টলারেন্সে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। একই সাথে খাল, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ কাজ করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

মন্ত্রী দিনভর সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন হাওর পরিদর্শন করেন। এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর