1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সিলেটে ক্যাপচার মডেল এজেন্সীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

 

সিলেটের নাট্য অভিনেতা ও মডেলদের নিয়ে বর্ণাঢ্য আয়াজনে ক্যাপচার মডেল এজেন্সীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর তালতলাস্থ গুলসান সেন্টারের হলরুমে এই প্রতিষ্ঠানবাষির্কী পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শাহেদ মোশাররফ। এ সময় স্থানীয় মিডিয়া অঙ্গনের মডেল, অভিনেতা, ফটোগ্রাফার, মেকআপআর্টিস্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে ক্যাপচার মডেল এজেন্সীর প্রতিষ্ঠাবার্ষিকী প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় এজেন্সীর চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন, চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু হলেও এক বছরে প্রতিষ্ঠানটি একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, স্পন্সর ও সহযোগিতা পেলে ভবিষ্যতে ফ্যাশন শো, ওভিসি ও টিভিসি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, নতুন যারা মডেলিংয়ে যুক্ত হতে চান তাদের স্বাগত জানানো হবে। অশ্লীলতা নয় রুচিশীল, নান্দনিক ও গ্রহণযোগ্য কাজের মাধ্যমে ফ্যাশনে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের লক্ষ্য।
উল্লেখ্য, গত এক বছরে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন, ট্র্যাডিশনাল ও ব্রাইডাল ফটোশুট, ঈদ ও পূজা ক্যাম্পেইন, উইন্টার ও ফাগুন থিম শুটসহ বিভিন্ন দিবস কেন্দ্রিক সৃজনশীল কাজ সম্পন্ন করেছে, যা স্থানীয় ফ্যাশন অঙ্গনে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর