1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ের তারাসই খাল পর্যবেক্ষণে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

বানিয়াচং উপজেলার তারাসই খাল খননের অগ্রগতি পর্যবেক্ষণে সরেজমিন পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।
সোমবার (২ মার্চ) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে তিনি খালটি ঘুরে দেখেন। এ সময় তিনি খালের বর্তমান অবস্থা, নাব্যতা সংকট, পানি প্রবাহে প্রতিবন্ধকতা, কৃষি জমিতে পানি সেচ এবং দীর্ঘদিনের পলি জমে সৃষ্ট সমস্যাগুলো সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। কৃষকরা জানান, খালের পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় বোরো মৌসুমে সেচ সংকট দেখা দেয় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যাও তৈরি হয়। বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তারাসই খাল এই অঞ্চলের কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর