1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

‎ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯১ বার পঠিত

সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২ মার্চ) বাদ জোহর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক টুকেরবাজার শাখার ম্যানেজার কায়সার আহমদ।
‎উপস্থিত ছিলেন “বিজ”এর জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম, সাব- জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, কমপ্লেইন অফিসার শামীম আহমেদ, টুকেরবাজার ইউপির সাবেক মেম্বার ও ৩৯ ওয়ার্ড বিএনপি এর আহবায়ক এনামুল হোসেন এনাম, কান্দিগাঁও ইউপির মেম্বার আব্দুল জলিল, “বিজ” টুকের বাজার শাখার ম্যানেজার আব্দুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎“বিজ” বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস একটি টেকসই ক্ষুদ্রঋণভিত্তিক আত্ম-কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমাজের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই অফিসের মাধ্যমে সিলেট অঞ্চলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
‎উল্লেখ্য, অফিসটি টুকেরবাজার সাব-জোনের অধীনে পরিচালিত হবে এবং স্থানীয় জনগণের জন্য আর্থিক সেবা ও পরামর্শ কার্যক্রম চালু থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর