1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পানি উন্নয়ন প্রকল্পের কাজে চাঁদা দাবি, ট্রাক ভাঙচুর আটক এক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে পানি উন্নয়ন বোর্ডের নদী খনন প্রকল্পের কাজে নিয়োজিত ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাকচালকদের মারধর ও ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় স্থানীয় রহমত মারুফ নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘেরসড়ক (লামাকুটাপাড়া) গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (২২) পানি উন্নয়ন প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের চালক হিসেবে গত দুই থেকে তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই হাটিরগ্রাম এলাকায় কাজ করে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নদী খননের মাটি ট্রাকে করে বেরিবাঁধে নেওয়ার পথে বিরাখাই হাটিরগ্রাম এলাকায় পৌঁছালে রহমত মারুফ (২৫) ও তার পিতা জামাল আহমদ (৫৫) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ট্রাকগুলোর গতিরোধ করে। এসময় তারা চালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে গালিগালাজ ও হুমকি-ধমকি দিতে থাকে।

একপর্যায়ে রহমত মারুফ উপস্থিত লোকজনের সামনে প্রকল্পের কাজ চালিয়ে যেতে হলে তাকে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় ট্রাক দিয়ে নদী খননের কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন। চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের আহত করে এবং একটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত রহমত মারুফকে আটক করে।

জানা গেছে, আটক রহমত মারুফ উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত এবং জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে নিজেকে সমন্বয়ক বলে পরিচয় দিতেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ট্রাক শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর