1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মহিষখেড় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি কামিনুর, সেক্রেটারি সাহিদ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৪৮ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে ঐক্য, শিক্ষা ও প্রগতির আদর্শকে সামনে রেখে মহিষখেড় ছাত্রকল্যাণ পরিষদ-এর ২০২৬–২০২৭ সেশনের জন্য ১ বছর মেয়াদি ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের মতামত, দিকনির্দেশনা ও সার্বিক পরামর্শের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে কামিনুর রশিদ-কে সভাপতি ও আজিয়াপুর রহমান সাহিদ-কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তামিম আহমদ-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে বিভিন্ন পদে মোট ৮১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

নির্বাচিত নেতৃবৃন্দ বলেন, মহিষখেড় এলাকার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে তাদের কল্যাণে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য। শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ ছাত্রসমাজ গড়ে তোলা, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করা এবং সমাজসেবামূলক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য তারা একসঙ্গে কাজ করবেন।

এদিকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা। তারা আশা করছেন, এই কমিটির মাধ্যমে ছাত্রসমাজের উন্নয়ন এবং এলাকার সামাজিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর