1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতীয় দুর্যোগ প্রস্তুতি  দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

 

‘দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি  দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও জাতীয় দূর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ র‍্যালি ও দূর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে  শান্তিগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে র‍্যালি পরবর্তী মহড়ায় উপস্তিত ছিলেন  শান্তিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব,সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলান, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, এসিল্যান্ড অফিসের নাজির সারোয়ার আহমদ,শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মো. নুরুল হক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মিঠুন চক্রবর্তী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর