1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২১ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মোঃ বাবুল হোসেনের অর্থায়নে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম. সাহিদ আলী সাহিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশীদ হারুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা, সাবেক চেয়ারম্যান এ.বি.এম. জাকারিয়া, বর্তমান ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, রাজনীতিবিদ সোহেল আহমেদ, জমিয়ত নেতা শরিফ উদ্দিন খাঁ এবং সাবেক মেম্বার আব্দুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি ইয়াছিন আলী, হাফিজ শাহিন আহমেদ ও মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমীন ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আশিক উদ্দিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হাসান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ইউপি সভাপতি সুবেদ মাহমুদ, নুরুল আমিন মেম্বার, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাসহুদ, সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর