1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান ।

সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা তুজ জোহরা , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, থানার ওসি ওয়ালীউল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান , সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, খাদয় নিয়ন্ত্রক আব্দুর রব,মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রওশন খান সাগর, আবুল কাসেম নাইম,  জেলা যুবদলের সদস্য আব্দুল সালাম,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্বিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলান, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, ইসলামিক ফাউণ্ডেশনের ইনচার্জ মিজানুর রহমান,  ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ  আলমগীর  শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী  সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর