1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মানবতার পাশে দাঁড়ানোই পরম ধর্ম: জয়নাল আবেদীন

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আনন্দ বিলিয়ে দিল ‘নুরা ফাউন্ডেশন’। লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের ১ শত পরিবারের মাঝে ২ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) দুপুর ২টায় জৈন্তিয়া প্রবেশ গেইট সংলগ্ন ঘাটেরচটি ও ঠাকুরের মাটি যুবসমাজ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদী বলেন:”পবিত্র ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ পূর্ণতা পায় যখন আমরা সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। প্রবাসে থেকেও জাহাঙ্গীর আলম চৌধুরী নিজ এলাকার মানুষের কথা ভুলে যাননি, এটি অত্যন্ত প্রশংসনীয়। নুরা ফাউন্ডেশন আজ যে উদ্যোগ নিয়েছে, তা কেবল কিছু উপহার বিতরণ নয়, বরং সাধারণ মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।” তিনি আরও বলেন, “বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নআয়ের মানুষের জন্য ঈদ উদযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সমাজের বিত্তবানদের প্রতি আমার আহ্বান—আপনারা নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীর পাশে দাঁড়ান। মনে রাখবেন, একা ভালো থাকার নাম ঈদ নয়, সবাইকে নিয়ে হাসিখুশি থাকার নামই ঈদ। নুরা ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

ঘাটেরচটি ঠাকুরের মাটি যুবসমাজের আয়োজনে উক্ত ফাউন্ডেশন পরিচালক জাহিদুল ইসলাম এর পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়নের বিশিষ্ট মুরব্বির সাবেক মেম্বার হাফেজ আবদুল মুসাব্বির ফরিদ, ইউপি সদস্য মুজিবুর রহমান, নজরুল ইসলাম, সমাজসেবী জামাল আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, মাহবুব আলম লিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যদের মুখে তৃপ্তির হাসি দেখা যায়। সুবিধাভোগীরা জানান, ঈদের ঠিক আগ মুহূর্তে এই সহায়তা তাদের পরিবারের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর