1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে মার্কাজ জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫২ বার পঠিত

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে ধারণ করে হবিগঞ্জের বানিয়াচংয়ে মার্কাজ জামে মসজিদে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাজারো মুসল্লীদের অংশগ্রহণে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা শায়েখ মখলিছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আলহাদীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচং ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, ডা. মুবিন উদ্দিন, ডা. মনির লস্কর, ডা. জিয়াউর রহমান, ক্বারী কমর উদ্দিন, মাওলানা মশিউর রহমান, জমিয়তের উপজেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া এবং উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর