1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচং-আজমিরীগঞ্জকে মডেল উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি ডা. জীবন

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পঠিত

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন উপজেলার সার্বিক উন্নয়ন ও জনজীবনের মানোন্নয়নে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) তাঁর আমন্ত্রণে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি ডা. জীবন বলেন, “বানিয়াচং-আজমিরীগঞ্জ আমার প্রাণের এলাকা। এই জনপদকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল উপজেলায় রূপান্তর করা আমার অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে আপনাদের মতো সচেতন ও দায়িত্বশীল সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূল, মশা নিধন, ঐতিহ্যবাহী গড়ের খাল দখলমুক্তকরণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমস্যা সমাধান—এসব বিষয়কে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। তবে একা প্রশাসন বা জনপ্রতিনিধি দিয়ে এই পরিবর্তন সম্ভব নয়; প্রয়োজন সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সম্মিলিত উদ্যোগ।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। আপনারা সঠিক তথ্য তুলে ধরলে সাধারণ মানুষ সচেতন হবে, অন্যদিকে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি হবে। আমি চাই আপনারা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমস্যা ও সম্ভাবনার চিত্রও তুলে ধরবেন।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এমপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতা করার আশ্বাস দেন।
ইফতার মাহফিলটি এক প্রীতিময় পরিবেশে সম্পন্ন হয়, যেখানে উন্নয়ন, জনকল্যাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় খুব শিগগিরই বানিয়াচং-আজমিরীগঞ্জ একটি আধুনিক ও আদর্শ জনপদে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর