1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জ আয়োজিত এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ এর আয়োজনে এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে ২৪ শে মার্চ ২০২৬ এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় প্রধান ও সুনামগঞ্জ ধান গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রেজওয়ান ভূইয়াঁ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সন্ধীপ বিশ্বাস, আরপিডব্লিউএস এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সমাজ সেবা কার্যালয় এর প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ।

সভায় বিগত এক বছরের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমন, বোরো ও রবি শস্য চাষাবাদের উপর প্রশিক্ষণ এবং বীজ বিতরণ। এছাড়াও এসেড হবিগঞ্জের পক্ষ থেকে আটজন কৃষককে বোরো ধান চাষাবাদ বিষয়ক প্রদর্শণী প্লট স্থাপন এর জন্য সহযোগিতা করা হয়।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের প্রয়োজনীয় পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।

উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান, এপিও- ডিআরসিসিএএ প্রকল্প, বিশ্বজিৎ সাহা- পিও- এনরিচ এবং এসেড হবিগঞ্জ এর ফিল্ড এসিট্যান্টগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর