
হবিগঞ্জ লাখাই উপজেলাের উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা বাড়ীর ও ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের বড় ভাই মোড়াকরি গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি আবুল কালাম মোল্লা বাদল (৭৫) ইন্তেকাল করেছেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন”
২৮ মার্চ রোজ শনিবার সন্ধায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের শোকের ছায়া নেমে আসে।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
রবিবার দুপুর ২ ঘটিকার সময় মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ মাঠে জানা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাপন করা হয়।
জানাজার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি বৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
এদিকে মরহুম আবুল কালাম মোল্লা বাদল এর ইন্তেকাল এ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তি বর্গ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে মরহুম আবুল কালাম মোল্লা বাদলের কনিষ্ঠ পুত্র সম্প্রতি বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন, অন্যন্যরা প্রবাশ সহ দেশের ক্ষ্রেত্রে কর্মরত আছেন বলে যানা যায়।