
ঈদের খুশিতে ঘুরাঘুরি শেষে লাশ হয়ে বাড়ি ফিরলো লাখাই উপজেলার সিংহগ্রামের যুবক মোজাহিদ আলম শুভ (৩০)।
কুমিল্লার চান্দিনা সড়কে এঘটনা ঘটলে গুরুত্বর আহত হয়ে মারা যান মোজাহিদ।
পারিবারিক সুত্রে যানা যায়, ঈদের পর ১২জন বন্ধু সহ মোটরবাইকে চট্টগ্রাম ঘুরতে গিয়েছিলেন মোজাহিদ।
গত শনিবার ঘুরাঘুরি শেষে বাইকে করে বাড়ির উদ্দ্যেশে রওয়া হয়ে কুমিল্লার চান্দিনা এলাকায় পৌছালে যে মোটরসাইকেলটিতে মোজাহিদ আরোহী হয়েছিলেন তা দুর্ঘটনায় পতিত হয়।
এঘটনায় দুর্ঘটনাকবলিত বাইকের চালক সহ গুরুত্বর আহত হয় মোজাহিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে বি-বাড়িয়া এবং পরবর্তীতে ঢাকার মালিবাগে পিপলস হসপিটালে ভর্তি করা হলে সোমবার মৃত্যুর কুলে ঢলে পড়ে মোজাহিদ।
এদিকে মোজাহিদের মৃত্যুর খবর সামাজিক যোগযোগ মাধ্যেমে ছড়িয়ে পরলে এলাকায় শোকে ছায়া নেমে আসে।
মঙ্গলবার সহস্রাদিক মানুষের অংশগ্রহনে নামাজে জানাজ শেষে তাকে পারিবারিক গুরুস্থানে দাপন করা হয়।
মোজাহিদ উপজেলার করাব ইউপির সিংহগ্রামের মোঃ মনুমিয়ার পুত্র।