1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জ-২ এ ৩টি বেইলী ব্রিজের পরিবর্তে পাকা ব্রিজ নির্মাণে ডি.ও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পঠিত

 

হবিগঞ্জ-২ আসনে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠাসহ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে একটি আলোকিত অঞ্চলে রূপান্তরিত করতে ৩টি বেইলী ব্রিজের পরিবর্তে পাকা ব্রিজ নির্মাণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে ডি.ও দিয়েছেন ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি।

এরই প্রেক্ষিতে বুধবার (১ লা এপ্রিল) সংশ্লিষ্ট বিভাগের সচিবকে ব্রিজ নির্মাণের পূর্বে নক্সা প্রণয়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

সূত্রে জানা যায়, নির্বাচনী এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন হবিগঞ্জ-নবীগঞ্জ-শেরপুর ( আউশকান্দি) সড়কে বালিখাল বেইলী ব্রিজ, হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে রত্না বেইলী ব্রিজ ও শুটকি বেইলী ব্রিজ অবস্থিত।

৩টি নদীর উপর ৩৪ বছর পূর্বে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বর্ণিত ৩টি ব্রিজ স্থাপন করেন। বর্তমানে ব্রিজগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। প্রায়ই এসব ব্রিজের পাটাতন পড়ে যায় এবং জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

জনসাধারণের দূরাবস্থা লাঘবে জরাজীর্ণ বেইলী ব্রিজের স্থলে ৩টি পাকা ব্রিজ তৈরি জরুরী। যেহেতু ব্রিজ তৈরির আগে নক্সা প্রণয়ন করতে হয়, তাই জরুরী ভিত্তিতে ৩টি ব্রিজের নক্সা প্রণয়নের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর প্রতি ডিওলেটারের মাধ্যমে দাবি জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর