1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচং-আজমিরীগঞ্জে দুর্যোগ পরিস্থিতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি ডা. সাখাওয়াত হাসান জীবনের

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২২৭ বার পঠিত

হবিগঞ্জ ২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জনস্বার্থে দেওয়া এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। তিনি জানান, তিনি সার্বক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, অনেক স্থানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসছেন—যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতাই সংকট উত্তরণে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় আপাতত ঢাকায় অবস্থান করলেও তিনি দ্রুত সময়ের মধ্যে এলাকায় ফিরে এসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
এমপি জীবন দলমত নির্বিশেষে সকল নেতাকর্মী, বিত্তবান ব্যক্তি ও সমাজের সচেতন মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দুঃসময়ে মানবিক সহায়তাই হতে পারে মানুষের সবচেয়ে বড় ভরসা।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন চলমান দুর্যোগ থেকে দ্রুত পরিত্রাণ মেলে এবং মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর