1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ এ প্রথম দিন এর পরীক্ষায় ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৪ জন পরীক্ষায় অনুপস্থিত।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একমাত্র পরীক্ষা কেন্দ্র কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হল সুপার বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম জানান আমাদের এ কেন্দ্রে ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কুমার মহালদার, হলসুপার মোতাহার হোসেন শামীম, সহকারী হলসুপার আক্তার ফারুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য সারাদেশের লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার (১৫ এপ্রিল) শুরু হয়েছে এবং প্রথম দিনের বাংলা বিষয় এর পরীক্ষা সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১২-৩০ মিনিটে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর