1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে চোরাই মালসহ চোরাই দলের দুই সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার এক অভিযানে আন্তঃজেলা চোরাই দলের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। চোরাই মালপত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬শে এপ্রিল) রাতে, শ্রীমঙ্গল থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি পুলিশ দল শ্রীমঙ্গল শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে চোরাই দলের অন্যতম সদস্য নিতাই মালাকার (২৮) এবং মিলন শেখকে (৩৮) গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত চোরদের কাছ থেকে বিভিন্ন চোরাই মাল উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গত ২৪ এপ্রিল রাতে আশীদ্রন ইউনিয়ন এলাকায় গ্রিনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানা থেকে চোরের একটি দল বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। অভিযোগ পাওয়ার পর বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দলটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকার সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করে তা মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর