1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

রেদওয়ান আহমদ,(বড়লেখা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বড়লেখার কাব স্কাউট আকিলা ফারহা।
সে বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল-এর পঞ্চম শ্রেণির ছাত্রী। আকিলা ফারহা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দীদার হোসেন এবং পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা-এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা হাছিনা আক্তারের ছোট সন্তান।

জানা গেছে, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। এ সম্মাননা অর্জনের জন্য আকিলা ফারহাকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউটিংয়ের কঠোর নিয়মাবলি অনুসরণ, শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন এবং বিভিন্ন পারদর্শিতা চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে হয়েছে।
স্থানীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক মূল্যায়নের পর জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ বিভিন্ন কঠোর মূল্যায়নে উত্তীর্ণ হয়ে সে এই সর্বোচ্চ সম্মাননার জন্য মনোনীত হয়।

আকিলা ফারহা জানায়, স্কাউটিংয়ের মূলমন্ত্র বুকে ধারণ করে একজন আদর্শ নাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করতে চায় সে। এজন্য সকলের দোয়া কামনা করেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশে একযোগে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ২ মে ২০২৬ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষে গত ১৭ মে ২০২৬ সারাদেশের ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে চূড়ান্তভাবে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর