1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ,  ৫ সাংবাদিকসহ ১৪ জন আহত

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ সাংবাদিকসহ উভয় পক্ষের ১৪জন  আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৫ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকালে হবিগঞ্জ সড়কে একটি নোহা গাড়ীর সাথে সিএনজির ধাক্কা লাগে৷ এনিয়ে নোহা ও সিএনজি চালকের মধ্যে বাক-বিতন্ডা হয়৷ পরে তা সংঘর্ষে রূপ নেয়৷

সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, কিছু মাইক্রোবাস চালকরা তাদের কার্যালয়ে এসে হামলা চালায়৷ এতে তাদের কয়েকজন চালক আহত হন। পরে সিএনজি চালকরা লাঠি হাতে

শহরের চৌমুহনায় এসে সড়ক অবরোধ করে রাখে। আর মাইক্রো চালকা ভানুগাছ সড়কে অবস্থান নেয়।

এসময় শহরে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা- সিলেট আঞ্চলিক মহাসড়কে দুরপাল্লরগাড়ীসহ প্রায় সহশ্রাধীক গাড়ী আটকা পরে। প্রায় তিন ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পরেন যাত্রীরা।

শহরের স্টেশন সড়কে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ইটপাক্কেল নিক্ষেপ হয়। এসময় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক বিরাজ করে। ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। সংঘর্ষের সময় দায়িত্বপালন কালে সাংবাদিকরা উজ্জ্বল কুমার দাশ, ইসমাইল মাহমুদ, এহসানুল হক, আমজাদ হোসেন বাচ্চু, নুর মোহাম্মদ সাগর ও আল আমিন মিয়া আহত হন।

দুই পক্ষের সংঘর্ষে পরিবহন শ্রমিকরা চয়ন মিয়া, রাব্বি, আইয়ুব আলী, বিশাল, শওকত, রাকিব মিয়া, বিল্লাল মিয়া ও আমির মিয়া আহত হন।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী কামাল হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দুই শ্রমিক ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় কয়েকটি দোকানপাটেও হামলা করা হয়েছে৷ প্রশাসন যদি এর সুষ্ঠু বিচার না করে তাহলে আমরা ব্যবসায়ীরা হরতালের মত কর্মসূচী দিতে বাধ্য হবো৷’

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহামম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে৷ উভয় পক্ষকে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে৷ এ ঘটনায় এখনো কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।’

এদিকে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের শ্রীমঙ্গলের ব্যবসায়ীবৃন্দ, ট্রাকমালিক শ্রমিক পরিবহণ সংগঠন, সিএনজি সংগঠন সবার সাথে আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধানে যাচ্ছি। আপনারা আপনাদের স্বাভাবিক কাজকর্ম করেন।আপনারা নির্ভয়ে আপনারা দোকান খুলে ব্যবসা করেন।  এখন আর কেনো গন্ডগোল হবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর