সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন এলাকায় আবারও ধর্ষণকাণ্ডের অভিযোগ ঘটেছে। এবার ধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের এক কিশোরী। জালালাবাদ থানাধীন গোপাল এলাকায় শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুজনকে আটক করেছে থানাপুলিশ। আটককৃত দু'ব্যক্তির মধ্যে এক জনের বাড়ি জালালাবাদ থানাধীন ঘোপাল ও অন্য জনের বাড়ি হায়দর পুর বলে জানা যায়। আটককৃতরা নিয়মিত মাদক সেবন করে। এ বিষয়ে (এসএমপি'র) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবীব দু'জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ধর্ষণের অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক ব্যক্তিদের নাম ও পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।

জালালাবাদ থানার পুলিশের হাতে ধর্ষণের অভিযোগে আটককৃত ২জন।