1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে কালাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিরাজনগর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ সাব্বির আহমেদ ও মাওলানা নোমানীসহ স্থানীয়ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এছাড়াও কালাপুর ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৬ জুন সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে স্থানীয়রা একই গ্রামের আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে শ্রীমঙ্গলপুলিশে সোপর্দ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর