1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় ব্র‍্যাকের বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

ফারুক আহমেদ, ধর্মপাশা, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে “জয়শ্রী ব্র‍্যাক শাখার” মাইকোফাইনেন্স (দাবি) এর অর্থায়নে ৫৫জন সদস্যের মাঝে বিনামূল্যে এক হাজার ১০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪জুন) দুপুর ১২টার দিকে জয়শ্রী ইউনিয়ন ব্র‍্যাক শাখার প্রাঙ্গণে ব্র‍্যাকের ওই শাখা হাঁসের বাচ্চা বিতরণের এই আয়োজন করে।

জানা যায়, চলতি বছরের বৈশাখ মাসে অতিবৃষ্টির কারণে কৃষকের কাঙ্ক্ষিত সোনার ফসল (বোরো) ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্র‍্যাকের সেবাগ্রহীতার ৫৫জন সদস্যের প্রতিজনের মাঝে ২০টি করে মোট এক হাজার ১০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ব্র‍্যাকের ধর্মপাশা শাখার এলাকাবস্থাপক উজ্জ্বল কুমার দাস, ব্র‍্যাক ডেভেলপমেন্ট ইউনিটের (বিডিইউ) আবু সাঈদ, এস এস লিড রফিকুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা হিসাব ব্যবস্থাপক সুমন দেবনাথ, জয়শ্রী শাখা ব্যবস্থাপক আব্দুল করিম প্রমুখ। এছাড়া জয়শ্রী ব্র‍্যাক শাখার অন্যান্য সদস্যবৃন্দ’সহ স্থানীয় এলাকাবাসীর আরও  অনেকেই উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর