1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে বালু উত্তোলন ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

অবৈধভাবে বালু উত্তোলনকারী এবং ছড়ার পাড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার জালালিয়া সড়ক দক্ষিণ ও কালীঘাট সড়কের জোড়াপুল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড)
মো. মহিবুল্লাহ আকন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের নির্দেশনায় ম্যাপ দেখে ছড়ার সীমানা নির্ধারণ করে

অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে অবৈধ দখল উচ্ছেদ ছাড়াও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন অভিযান শেষে জানান, পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান চালানো হবে।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
তিনি আরও জানান, ছড়া দখল করে বিভিন্ন লোক বহুতল ভবন নির্মাণ করেছেন, যা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভা হতে ছড়ার সীমানা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর