1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, শিগগিরই আসছে আরও সুখবর: প্রবাসীকল্যাণমন্ত্রী

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পঠিত

সিলেট প্রতিনিধি:

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গত ৬ জুলাই থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান, মরিশাস, দক্ষিণ কোরিয়া, ওমান ও সৌদি আরবসহ আরও কয়েকটি সম্ভাবনাময় শ্রমবাজার নিয়েও খুব শিগগিরই ইতিবাচক সংবাদ পাওয়া যাবে।

 

মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সরকার দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিভিন্ন দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি নিয়ে নিয়মিত আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে, যা দেশের বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

 

আরিফুল হক চৌধুরী আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, জাপান, মরিশাস, দক্ষিণ কোরিয়া, ওমান ও সৌদি আরবসহ সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার প্রশাসনিক ও কূটনৈতিক পর্যায়ে কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগের ইতিবাচক ফলাফল খুব শিগগিরই পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এতে বিদেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

মন্ত্রী আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে নতুন শ্রমবাজারগুলো চালু হলে বিদেশে কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত হবে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর