1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে দেশীয় মদসহ কারবারি গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশীয় কেরু এন্ড কেরু কোম্পানির ২০৪ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার চামুং রেস্টুরেন্টের সামনে থেকে সিএনজি গাড়ি থেকে কার্টুন ভর্তি ২০৪ বোতল কেরু কোম্পানির মদ উদ্ধার করে পুলিশ।

এসময় জেরিন চা বাগান এলাকার অমিত সতনামী (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১৭ কার্টুন ২০৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ১৬৮টি এক লিটারের এবং ৩৬টি ৫০০ মিলিলিটারের বোতল রয়েছে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ১৮৬ লিটারী মদ রয়েছে। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় এক লক্ষ ১২ হাজার টাকা। এছাড়াও মাদক বহনের দায়ে জব্দকৃত সিএনজি অটোরিকশাসহ মোট ৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি পুলিশকে জানায়, বিক্রয়ের জন্য সে মাদক এনেছে। তবে মাদক বিক্রির বৈধ লাইসেন্স বা কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর