1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চিকনাগুলে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, জেলা তাঁতি দলের সদস্য সাইফুল্লাহ আহমদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ মাধু, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, আবুল হোসেন, উপজেলা যুবদল নেতা আহমদ আলী, নজরুল ইসলাম, হারুন আহমদ, মঈনুল ইসলাম, মজনু আহমদ, জব্বার আহমদ, জামাল আহমদ, সাহেদ আহমদ, কবির আহমদ ও মতিন আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রিমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ ও সদস্য সচিব শাকিল আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান শাব্বির, সাধারণ সম্পাদক রিমন আহমদ রাজন ও সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

 

শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলদার হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সজিব আলী এবং জেলা প্রচার দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর