1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ও ডাকাতি সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার।

মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম

রাত ৩ টার দিকে শহরতলীর বিরাহিমপুর এলাকার জোড়াপুল এলাকা থেকে প্রাইভেট কারসহ মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)-কে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রাত্রিকালীন কিলো ডিউটির তারা জানতে পারেন একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন একটি গলিতে অবস্থান নিয়েছে। তাদের ওপর সঙ্গীদের জন্য অপেক্ষা করছে। সবাই একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।

তাৎক্ষণিক শ্রীমঙ্গল থানার এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটির সামনে ব্যারিকেড দিলে গাড়ির বাহিরে অবস্থান করা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভিতরে থাকা ৪জনকে আটক করে পুলিশ।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, একটি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু, একটি লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার এবং একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের একটি কালো রঙের টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাসেল মিয়ার বিরুদ্ধে পূর্বে চুরি ও ডাকাতিসহ ৫টি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী-শিশু নির্যাতন আইনের ৫টি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির ১টি মামলা রয়েছে বলে সিডিএমএস যাচাই করে জানা যায়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর