1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জৈন্তাপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি অনুমোদন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২০৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। প্রতিষ্ঠান দুটি হলো রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

 

সিলেট শিক্ষা বোর্ডের পৃথক দুটি আদেশে এ অনুমোদন দেওয়া হয়। বোর্ডের ১৭ আগস্টের স্মারক নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৩০০.৪১.০১৪১.১৯.২২৪ অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৬৪ অনুযায়ী রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

 

অনুমোদিত কমিটিতে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের বাসিন্দা আবু সুফিয়ানকে সভাপতি করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. নূর উদ্দিন, যাকে জেলা শিক্ষা অফিসার, সিলেট মনোনীত করেছেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন লক্ষীপুর এলাকার আলমগীর হোসেন, যাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর মনোনীত করেছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

অপরদিকে, ২০ আগস্টের স্মারক নম্বর ৩৭.১৪.৯১০০.০০০.৪০০.৮৯.০১৬১.২৫.৯৬২ অনুযায়ী জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।

 

এ কমিটিতে মাসুক মিয়াকে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে। শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন, যাকে জেলা শিক্ষা অফিসার মনোনীত করেছেন। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. আবদাল হোসেন রিমাল চৌধুরী, যাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

বোর্ডের আদেশে বলা হয়েছে, উভয় অ্যাডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

 

রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্ষেত্রে বোর্ডের আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদকালে গভর্নিং বডি গঠনে ব্যর্থ হলে মেয়াদ শেষে কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বলে গণ্য হবে।

 

এদিকে জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন সংক্রান্ত আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর; অ্যাডহক কমিটির সভাপতি মাসুক মিয়া এবং সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিবের নিকট প্রেরণ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কমিটি গঠনের আগ পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এসব অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর