1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত 

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা কমিটির  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলা সম্মেলনে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলার আক্তাপাড়া জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. ময়নুল হক।

কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি হাওরাঞ্চলে কর্মরত মাদরাসা শিক্ষকদের জন্য হাওর ভাতা চালু করতে হবে। মাদরাসা শিক্ষকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফোরামের মহাসচিব অধ্যক্ষ মো. আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, ফোরামের সহ-সভাপতি অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলী আক্কাছ মোল্লা, শেরপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ জামাল উদ্দিন, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হাই, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ওহীদুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন জেলা, উপজেলা ও মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ।

বক্তারা মাদরাসা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাওরাঞ্চলের প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনকারী শিক্ষকদের জন্য বিশেষ হাওর ভাতা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর