1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

লাখাইয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাই উপজেলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী মো: আবদাল মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোড়াকরি মহাসংকীর্তন মন্দিরের সামনের মাঠের পূর্ব পাশের একটি ডোবা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদাল মিয়া মোড়াকরি (পূর্বপাড়া) গ্রামের অনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ২০২৩ সালের ১৫ জুলাইয়ের একটি মাদক মামলায়

বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আবদাল মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজা ঘোষণার পর থেকেই সে গ্রেফতার এড়াতে পলাতক ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ওসি শরিফ আহমেদের নির্দেশশনায়  লাখাই থানার এসআই মো: আবু কাউসার ও এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে ওই ডোবা থেকে তাকে গ্রেফতার করে।

লাখাই থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ ও মাদক দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর