1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

‎টাস্কফোর্স অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর আভিযানিক দল। এসম ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। সোমবার (৩১ আগস্ট) ভোররাতে শান্তিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। জব্দকৃত শাড়ি চালান জেলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর