1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাত ৯টা ১০ মিনিটের দিকে উত্তর উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়। বিদেশি মদ কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন চন্দ্র দাস পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটক রিপন চন্দ্র দাস উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি, আনসার ক্যাম্পসংলগ্ন এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন চন্দ্র দাস মদগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে জানান। তবে উদ্ধার করা মদের বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, চলতি সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর