1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুপথ যাত্রী শিশুর পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করেও মিডিয়ায় আসতে নারাজ, সহায়তার হাত বাড়িয়ে দেন চুপিসারে। এছাড়া মধ্যরাতে শীতার্তদের পাশে, বালু লুট ঠেকাতে গভীররাতে অভিযান পরিচালনা কিংবা বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওর রক্ষায় গিয়ে গভীররাতে বজ্রপাতের সম্মুখীন হওয়া দায়িত্বে অনড় ইউএনও তিনি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর আর মানবিকতায় উদার হয়ে পিছিয়ে পড়া উপজেলায় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুল ইসলামের পাশে দাঁড়িয়ে আবার মানবিাতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন-এই মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও ভবিষ্যতের পথচলা যেন কোন প্রতিবন্ধকতায় থেমে না যায় সে লক্ষ্যে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

উপজেলার মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী জিহাদুল ইসলাম সহায়তা পেয়ে বেজায় খুশি বলে জানিয়েছেন তিনি। এদিকে, ইউএনও মেহেদী হাসান মানিক এর এমন মানবিক উদ্যোগ দেখে নেটদুনিয়ায় সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর