1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতি-এর সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ 

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৪১ বার পঠিত

 

হাওর সংস্কৃতির রাজধানী খ্যাত সুনামগঞ্জের গীতিকার সংগঠন “সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতি”-এর কমিটি গঠন করা হয়েছে। গীতিকার নজরুল ইসলাম (নজরুল মিয়া) সভাপতি ও গীতিকার ছামির মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাউল-গীতিকার শাহজাহান সিরাজ সাংগঠনিক সম্পাদক গীতিকার-সূরকার, সংগীত শিল্পী সাংবাদিক রাজু আহমেদ রমজান-কে  নির্বাচিত করা হয়।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত মেজর ইকবাল বাসভবন হলরুমে সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী-নবনির্বাচিত চারজন এর সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, আগামী ৩০-৩১ অক্টোবর অভিষেক ও দু’দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এই সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন-গীতিকার মনসুর আলম তালুকদার, গীতিকার দেলোয়ার শাহ, গীতিকার রকিব মিয়া তালুকদার, গীতিকার মিজানুর রহমান মিজান, ভাটির বাউল-গীতিকার খ্যাত আবুল কালাম সরকার, গীতিকার শাহ জুয়েল মিয়া তালুকদার, গীতিকার সৈয়দ আহমেদ, গীতিকার আশরাফুল আলম, বাউল তোতা মিয়া, বাউল আবুল কালাম, বাউল খালিক দেওয়ান, বাইল শামিম সাজ্জাদ, বাউল আব্দুর রহিম, বাউল কাজী মোস্তফা কামাল, বাউল রশিদ আহমদ সহ সংগঠনের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর