1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় যুবক

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন মো. মোজাহিদুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মোজাহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক বলে জানান।

লিখিত বক্তব্যে মোজাহিদুল ইসলাম দাবি করেন, গত ১৫ অক্টোবর রাতে শ্রীমঙ্গল শহরের ছয়ঘর রোড এলাকায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে যাওয়ার পথে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তাঁর ভাষ্য, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। পরে তিনি সেখান থেকে নেমে এক আত্মীয়ের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।

মোজাহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার সময় শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন এবং ফারদিন ইসলাম পিয়ালসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং শ্রীমঙ্গল থানার পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর