1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সিলেটে ইয়াবার চালান জব্দ, আটক ২

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আরজ আলীর ছেলে রহমত আলী ও সৈয়দ আলীর ছেলে ইসাক আলী। দুজনই একই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে রহমত আলী ও ইসাক আলীকে আটক করে। তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ফয়েল পেপার ও নগদ ৯২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর