1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইতালিতে ২ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

ইতালির দ্বীপ সিসিলির রাজধানী পালেরমো থেকে শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

সামাজিক মাধ্যমে ‘সন্ত্রাসবাদের উস্কানি’ দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রিপরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জিহাদ এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না। তাদের এখনই বহিষ্কার করা হোক।’

ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসার খবরে বলা হয়, আটক ওই দুই বংলাদেশি সামাজিকমাধ্যমে ‘জিহাদ করার আহ্বান’ জানিয়ে পোস্ট দিয়েছিলেন।

সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদের আটক করা হয়। তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আটক দুই ব্যক্তির বয়স ১৮ ও ২১ বছর।

আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রচারণা সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। তাছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া এবং সহিংস কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর