1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতীয় দলে ডাক পেলেন ফাহমিদুল

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য পুনরায় ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাফুফে আজ ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছিল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘণ্টা খানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দিয়েছে। পাশাপাশি ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্লাব থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।

আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন তিনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয় এবং তিনি ফিরে যান ইতালিতে।

ফাহমিদুলের বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলব করেন।

বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকে বসে। সেখানে কোচকে অনুরোধ করা হয় ঢাকার মাঠে সরাসরি ফাহমিদুলকে দেখার জন্য। যদিও শুরুতে কোচ কিছু যুক্তি দেখিয়ে তার না রাখার সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তিনিই আবারও এই তরুণ ফুটবলারকে ডেকেছেন।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচও রয়েছে। সবকিছু মিলিয়ে শুরু থেকেই ফাহমিদুলকে দলে চেয়েছে ফেডারেশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর